ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইনুকে নয় কামারুলকে সমর্থন করার ঘোষণা মিরপুর উপজেলা আ.লীগের

কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোট প্রার্থী ও জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনুকে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা। তারা হাসানুল হক ইনুর বদলে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের ‘ট্রাক’ প্রতীককে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।

কুষ্টিয়া-২ আসন মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

মঙ্গলবার(২৬ ডিসেম্বর) রাতে মিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একথা বলেন নেতারা।

সংবাদ সম্মেলনে মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য এবং পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তারা এ সময় জাসদের কর্মী-সমর্থক ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম বলেন, ১৫ বছর ১৪ দলের প্রার্থী হিসেবে এখানে হাসানুল হক ইনু ছিলেন। আসন্ন নির্বাচনে কামারুল আরেফিন ব্যাপক সাড়া পাচ্ছেন। তারা ঐক্যবদ্ধ আছেন। তারা দলের সবাইকে নিয়ে কামারুলকে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছেন।

এসময় মিরপুর উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সভাপতি, মালিহাদ ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন বলেন, বর্তমানে তাদের যিনি সংসদ সদস্য আছেন, তিনি কোনো যোগাযোগ রাখেন না। আওয়ামী লীগের কারো সঙ্গে যোগাযোগ রাখেন না। এ এলাকায় ১৫ বছরে কোনো উন্নয়ন হয়নি। তাই মিরপুর উপজেলা আওয়ামী লীগ কামারুল আরেফিনকে জেতাতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ‘আমাদের মিরপুর উপজেলার চেয়ারম্যান ফোরামের ১৩ চেয়ারম্যানের মধ্যে ১১ চেয়ারম্যান এখানে আছি। আমরা ১১ চেয়ারম্যান শপথ নিয়েছি, কামারুল আরেফিনকে জয়যুক্ত করেই ঘরে ফিরবো।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ার্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের বসতি নীতির বিরোধী, জনগণের সঙ্গে বিরোধ নেই: যুক্তরাজ্য

error: Content is protected !!

ইনুকে নয় কামারুলকে সমর্থন করার ঘোষণা মিরপুর উপজেলা আ.লীগের

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :