ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইউএনওর প্রতিশ্রুতিতে বাড়ি ফেরা শিক্ষার্থীদের আবার সড়কে বিক্ষোভ

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে গত বুধবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফের অবস্থান নেয় কুষ্টিয়া-প্রাগপুর আঞ্চলিক সড়কের হোসেনাবাদ বাজার এলাকায়।

রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টা  ৩০ মিনিট থেকে সড়কে অবস্থান নিয়ে প্রধান শিক্ষক রেজাউল করিমের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করতে দেখা যায় হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এসময় সড়কে জান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন জনসাধারণ।

এর আগে গত বুধবার (২১ আগস্ট) আন্দলোনের মুখে বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবি ও আন্দোলনের বিষয়ে কথা বলে প্রধান শিক্ষক রেজাউল করিম কে  বৃহস্পতিবার বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির  সদস্যদের নিয়ে একটি জরুরি সভা করে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়ে ঘরে ফেরান।

কিন্তু প্রতিশ্রুতি অনুসারে আশানুরূপ কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীদের জনানো হয়নি বলে তারা আবার সড়কে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির শিক্ষকেরা। এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিশ্রুতিতে আমরা বুধবার ঘরে ফিরেছিলাম তবে এখন পর্যন্ত তিনি কোনো সমাধানের কথা আমাদের জানাননি। বৃহস্পতিবার আমাদের কয়েকজন শিক্ষকে ডেকে তিনি আলোচনা করেন তবে কোনো সমাধান দেননি। তাই আজ আমরা আবার সড়কে অবস্থান নিয়েছি।

এবিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর সঙ্গে যোগাযোগের জন্য তার মুঠোফোন নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

error: Content is protected !!

ইউএনওর প্রতিশ্রুতিতে বাড়ি ফেরা শিক্ষার্থীদের আবার সড়কে বিক্ষোভ

আপডেট টাইম : ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :