ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় অঅলোচিত জোড়া খুন মামলা

আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

ফরিদপুরের নগরকান্দায় আলোচিত জোড়া খুনের মামলায় আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। শুক্রবার সকালে ঢাকা- খুলনা বিশ^রোডে উপজেলার ঝাটুরদিয়া এলাকায় এ মানববন্ধন পালন করে তারা। মানববন্ধন শেষে খুনিদের ফাঁসি চেয়ে বিশ^রোডে বিক্ষোভ মিছিল করে।

গত ২০১৯ সালের ১০ আগস্ট উপজেলার কাইচাইল মাদ্রাসার মাঠে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত হন বাবুর কাইচাইল গ্রামের ব্যাংক কর্মকর্তা রওশন আলী মিয়া ও তার ভাতিজা মেধাবী ছাত্র মিরাজুল ইসলাম তুহিন। ঐ দিন তুহিনের পিতা রায়হান উদ্দিন মিয়া বাদি হয়ে ২১ জনকে আসামী করে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন।

মামলাটি ফরিদপুর পিবিআই তদন্ত করে একই গ্রামের হানিফ হৃদয় কে প্রধান করে ১৬ জনের নামে চার্জসিট দাখিল করেন। বর্তমানে মামলাটি ঢাকা দ্রুত ট্রাইবুনাল আদালতে বিচারাধীন রয়েছে। ১৬ জন আসামীর মধ্যে হানিফ হৃদয় সহ ১০ জন উচ্চ আদালত থেকে জামিনে আছে। বাকী ৬ আসামী পলাতক রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এ মানববন্ধন পালিত হয়।

বক্তব্য রাখেন, নিহত তুহিনের ভাই কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, তুহিনের বোন আসমা সহিদ ও নিহত রওশন আলী মিয়ার ছেলে গোলাম রসুল বিপ্লব। পরে কাইচাইল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নিহত রওশন ও তুহিনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

নগরকান্দায় অঅলোচিত জোড়া খুন মামলা

আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টারঃ :