ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলোর দিশারী ব্লাড ব্যাংকের উদ্যোগে ১০০ জন পথচারীদের মাঝে ইফতার বিতরণ

“খেটে-খাওয়া রোজাদার পথেই পাবে ইফতার” -এই স্লোগান কে সামনে রেখে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আলোর দিশারী ব্লাড ব্যাংক নিয়েছে একটি ব্যতিক্রমী উদ্যোগ।
মাহে রমজানে অসহায়, দুস্থ-কর্মহীন ভাসমান মানুষের জন্য হাতিয়ায়  ইফতারসামগ্রী দিচ্ছে ‘আলোর দিশারী ব্লাড ব্যাংক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ কার্যক্রমের সাথে যুক্ত হয়েছেন কয়েকজন তরুণ-তরুণী । এ উদ্যোগ ইতোমধ্যে রোজাদারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার বিকালে ওছখালী  জিরো পয়েন্ট এলাকায় কিছুক্ষণ পরপর রিকশাচালক ও পথচারীদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন আলোর দিশারী  ব্লাড ব্যাংক । ইফতার গ্রহীতারা জানান, একজনের খাবারের উপযোগী  ইফতারি বক্সে রয়েছে । এই ইফতারি পরিবারের শিশু-কিশোর ও রোজাদারদের মধ্যে এক অনাবিল আনন্দ বয়ে আনে।
এর আগে গত বুধবার (২০ মার্চ) বিকালে হাতিয়া উপজেলায় চরচেঙ্গা টু চৌমুহনী রোড়ে    অর্ধ শতাধিক  রোজাদার দের মাঝে ইফতার বিতরণ করেছেন আলোর দিশারী ব্লাড ব্যাংক হাতিয়া উপজেলার স্বেচ্ছাসেবীরা।
প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটির পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সংগঠনটি  প্রতিষ্ঠালগ্ন থেকেই হাতিয়ায় বহু সমাজ সেবামূলক  কাজ পরিচালনা করে আসছে।
তার মধ্যে স্বেচ্ছায় রক্তদান অন্যতম।
ইফতার বিতরনের সময় উপস্থিত ছিলেন মো: ইলিয়াছ উদ্দিন, ফখরুল ইসলাম, মো: জহির উদ্দিন, মোঃ নাসির উদ্দিন, মোঃ জুয়েল উদ্দিন, মোঃ রকি, মোঃ ইমন, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মোঃ শাহের উদ্দিনসহ উক্ত সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
আলোর দিশারী ব্লাড ব্যাংক হাতিয়া উপজেলা শাখার পরিচালক শানিতা পায়েল বলেন, আমরা সকলের সহযোগিতায় বিগত দিনের মতো এবারও সামাজিক ও মানবিক কাজে অংশ গ্রহণ করে যাচ্ছি। আমাদের এ কর্মকাণ্ডের ধারা অব্যহত থাকবে, ইনশাআল্লাহ। ভালো ও সৎ কাজের মধ্যে দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।
স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী নিয়ে কাজ করে যাচ্ছে ‘আলোর দিশারী ব্লাড ব্যাংক’ নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।
সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২০ সালের ২৩ ই সেপ্টেম্বরে “আলোর দিশারী ব্লাড ব্যাংক” সংগঠনটি প্রতিষ্ঠা  করেন  মোঃ ইসমাইল হোসেন সিরাজী।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত: সেতুমন্ত্রী

error: Content is protected !!

আলোর দিশারী ব্লাড ব্যাংকের উদ্যোগে ১০০ জন পথচারীদের মাঝে ইফতার বিতরণ

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :