ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলোচিত শিকলবন্দী রবিউল এবার পেল সুচিকিৎসার ব্যবস্থা

রবিউলের বাবা'র হাতে সহায়তা তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

ফরিদপুরের বোয়ালমারীতে ১৮ বছর ধরে মাটির গর্তে শিকলবন্দি থাকা মানসিক ভারসাম্যহীন রবিউল ইসলাম এবার পেতে যাচ্ছেন ইউএনও ঝোটন চন্দের সহযোগিতায় সুচিকিৎসা। ইউএনও-র প্রচেষ্টা এবং উদ্যোগে রবিউলকে মঙ্গলবার (৩ আগস্ট) পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হবে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে অসুস্থ রবিউল সোমবার (২ আগস্ট) পেয়েছে ইউএনও-র ব্যক্তিগত উদ্যোগে দেয়া জামা এবং সমাজসেবা অধিদপ্তর থেকে দেয়া সরকারি সহায়তা।
সোমবার বেলা তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও ঝোটন চন্দ বোয়ালমারী উপজেলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মানসিকভাবে অসুস্থ রবিউল ইসলামের বাবা নুরুল ইসলামের হাতে চিকিৎসাবাবদ ৫ হাজার টাকা তুলে দেন।  এ সময় উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ তার ব্যক্তিগত অর্থে কেনা দুটি টি-শার্ট ও দুটি ট্রাউজার্স ও রবিউলের পরিধানের জন্য রবিউলের বাবার হাতে তুলে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, বিনামূল্যে রবিউলের সুচিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাকে মঙ্গলবার (৩ আগস্ট) পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হবে।
এর আগে রবিউলের বাড়ি গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ তার থাকার জন্য একটি ঘর নির্মাণের এবং থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম তার সুচিকিৎসার যাবতীয় দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান

error: Content is protected !!

আলোচিত শিকলবন্দী রবিউল এবার পেল সুচিকিৎসার ব্যবস্থা

আপডেট টাইম : ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :