ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আ’লীগ নেতাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ইউএনও

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়ার কুঠিপাড়ায় এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউএনও নাজমুল ইসলামের পাশে দাঁড়িয়ে ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শক্তি সঞ্চয় পাল, পৌর আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন এবং সাবেক মেয়র প্রার্থী নজরুল করিম। তবে এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে বিএনপি। তাদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় ইউএনও দলীয় পক্ষপাত দেখিয়েছেন।

মিরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুজ্জামান রানা বলেন, ৫ সেপ্টেম্বর প্রয়াত বিএনপি নেতা ফজলুল হক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও ইউএনও অপারগতা প্রকাশ করেন। তিনি তখন স্পষ্ট বলেন, কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেবেন না। অথচ আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে তিনি টুর্নামেন্ট উদ্বোধন করেছেন।

এমন অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানও। তিনি বলেন, আমি নিজে তার অফিসে গিয়ে দাওয়াত দিয়েছিলাম। তখন তিনি বলেন, বিএনপি নেতাদের কোনো অনুষ্ঠানে তিনি যাবেন না। অথচ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একই ধরনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, এ বিষয়ে দলীয়ভাবে আলোচনা চলছে, প্রয়োজনে সংবাদ সম্মেলন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ

error: Content is protected !!

আ’লীগ নেতাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ইউএনও

আপডেট টাইম : ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :