ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গা প্রেসক্লাবে জামায়াত নেতার মতবিনিময়

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ ইলিয়াস মোল্লা আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নিজস্ব ভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় উপস্থিতি সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামী নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস মোল্লা বলেন, জামায়াতে ইসলামী দলের লোকজন সমাজে দুর্নীতি ও চাঁদাবাজি করে না। এরা স্বজনপ্রীতি করে না। সমাজের অন্যায় অবিচার রোধে এরা সর্বক্ষণ সক্রিয় থাকে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ার জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান অধ্যাপক ইলিয়াস মোল্লা।

তিনি আরও বলেন, আমরা সৎ যোগ্য লোক তৈরী করে একটি মানবিক রাষ্ট্র ও শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সোনার বাংলা গড়তে চাই।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা জামায়াতে ইসলামী পৌর আমীর প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারী এস,এম হাফিজুর রহমান, পৌর সেক্রেটারী মিকাইল আহম্মেদ কোবাদ, উপজেলা জামায়াতে অফিস সম্পাদক মাওলানা আবুল হাসান, শ্রমিক ইউনিয়ন সভাপতি জিয়াউল হাসান ও বুড়াইচ ইউনিয়ন জামায়াতে সেক্রেটারী মাওলানা আরিফুজ্জামান প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন নেহা বোরা

error: Content is protected !!

আলফাডাঙ্গা প্রেসক্লাবে জামায়াত নেতার মতবিনিময়

আপডেট টাইম : ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :