ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় গ্রাহকের টাকা প্রতারণা করায় ডাচ-বাংলার ‘রকেট’ এজেন্ট গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’ এজেন্টের মাধ্যমে গ্রাহকদের সাথে প্রতারণা করে মোহাম্মদ আলী মনির নামে এক প্রতারক পুলিশের জালে গ্রেপ্তার হয়েছে। সে উপজেলার বানা ইউনিয়নের টোনারচর গ্রামের মৃত আ. জব্বার আলীর ছেলে।

দীর্ঘদিন আত্নগোপনে থাকার পর শনিবার রাতে যশোরের চৌগাছা উপজেলার ইছাপুর দেওয়ানপাড়া এলাকার ভারত সীমান্তবর্তী থেকে তাকে গ্রেপ্তার করে আলফাডাঙ্গা থানা পুলিশ। গত ছয় মাসে প্রায় ৩৪৫ জন গ্রাহকের সাথে মহা প্রতারণা করে আসছেন এই ব্যক্তি। তাদের থেকে হাতিয়ে নিয়েছেন কমপক্ষে ৩০ লক্ষ টাকা।

গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় আলফাডাঙ্গা থানা চত্বরে প্রেস-ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান ওসি মো. ওয়াহিদুজ্জামান।
প্রেস-ব্রিফিং সূত্রে আরো জানান, মোহাম্মদ আলী মনির আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসের আওতাধীন ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’ এজেন্ট ছিলেন। সেই সুবাদে ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে ওই বছরের জুলাই মাস পর্যন্ত প্রায় ৩৪৫ জন গ্রাহকের নিকট হতে ৩ লক্ষ ৬১ হাজার ৬৭৪ টাকার বিদ্যুৎ বিল গ্রহণ করেন।

তবে মনির ওই টাকা বিদ্যুৎ অফিসে জমা না দিয়ে গ্রাহকের অর্থসহ অনান্য আরো অনেকের টাকা প্রতারণামূলক ভাবে হাতিয়ে নিয়ে এলাকা থেকে লাপাত্তা হয়ে যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানাতে পেনাল কোড রুজু করা হলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে যশোরের চৌগাছা থেকে গ্রেপ্তার করে।

মনিরের গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে এ ঘটনা ছাড়াও উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট গ্রামের মো. আমিনুর রহমানের ৩ লক্ষ ৫০ হাজার, ধুলজুড়ী গ্রামের রবিউল ইসলামের ৮ লক্ষ, ভাটপাড়া গ্রামের সালাহউদ্দিন খানের ১ লক্ষ, ধুলজুড়ী গ্রামের দুলাল চন্দ্র বিশ্বাসের ১ লক্ষ ও হাসি বেগমের নিকট থেকে ৩ লক্ষ টাকার ডিপিএসসহ বিদ্যুৎ বিল আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার দুপুরে মনিরকে ফরিদপুর আদালতে হাজির করে অধিকতর তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দর: ইজারার চুক্তি সংসদে আলোচিত হলো না কেন

error: Content is protected !!

আলফাডাঙ্গায় গ্রাহকের টাকা প্রতারণা করায় ডাচ-বাংলার ‘রকেট’ এজেন্ট গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :