ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় পুলিশের ওপর চড়াও মাদকাসক্ত আল-আমিনকে জরিমানা

মোঃ ইকবাল হোসেন:

এলাকার চিহ্নিত মাদককারবারী আল-আমিন (২৬) নেশাগ্রস্ত অবস্থায় বুঁদ হয়ে পড়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টায় আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ ও সাধারণ মানুষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখায় একাধিক মাদক মামলার আসামি আল-আমিন।

এ সময় পুলিশের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসান।

তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় আল-আমিনকে ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ঘটনাটি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া নতুন বাজার এলাকায় ঘটেছে।

মাদকসেবী আল-আমিন পাকুড়িয়া গ্রামের আহাদ মোল্যার ছেলে। তার বিরুদ্ধে বিগত দিনে তিনটি মাদক মামলা হয়েছে—বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম।

সরেজমিনে গেলে পাকুড়িয়া গ্রামের মিজান খানসহ একাধিক ব্যক্তি জানান, আল-আমিন এলাকার একজন চিহ্নিত মাদককারবারী ও মাদকসেবী। তার কারণে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তারা বলেন, “আমাদের সন্তানদের নিয়ে বড় আতঙ্কে আছি।”

এলাকাবাসী আরও জানান, প্রায় এক বছর আগে মাদক বিক্রির দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরালে, সে হাতকড়া নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রচেষ্টায় দুই ঘণ্টা পর তাকে হাজির করা হয়।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, “আল-আমিন নামের একজন চিহ্নিত মাদকসেবী ও মাদককারবারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। সোমবার তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হবে।”

আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান বলেন, “নেশাগ্রস্ত আল-আমিন পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে বিরক্তিকর আচরণ করলে, পুলিশের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তাকে ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় পুলিশের ওপর চড়াও মাদকাসক্ত আল-আমিনকে জরিমানা

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :