ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন দোলন

ঘূর্ণিঝড় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

শুক্রবার দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর, ব্রাহ্মণ জাটিগ্রাম, টগরবন্দ ইউনিয়নের টগরবন্দ, মালা, বড়বাগ, তিতুরকান্দি, কৃষ্ণপুরসহ ক্ষতিগ্রস্ত হওয়া গ্রামগুলো পরিদর্শন করেন তিনি।

এসময় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ঝড়ে আহত কয়েকজনকে আর্থিক সহযোগিতা দেন দোলন। সেইসঙ্গে তাঁর প্রতিষ্ঠিত সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে বিদ্যাধর এলাকায় প্রাক্তন শিক্ষক মরহুম তোজাম্মেল হক মৃধার কবর জিয়ারত করে তার আত্মার শান্তি কামনায় দোয়া করেন এই নেতা।

প্রসঙ্গত বৃহস্পতিবার বিকালে আলফাডাঙ্গায় ভয়াবহ ঘূর্ণিঝড় বয়ে যায়। মাত্র এক মিনিটের ঘূর্ণিঝড়ে উপজেলার দুটি ইউনিয়নের সাতটি গ্রাম লণ্ডভণ্ড হয়। এতে আড়াই শতাধিক ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কয়েক সহস্রাধিক গাছ উপড়ে পড়ে। এ অবস্থায় খোলা আকাশের নিচে ও আশপাশের এলাকায় ক্ষতিগ্রস্তরা অনেকেই অবস্থান নিয়েছে।

পরিদর্শনকালে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, জেলা পরিষদ সদস্য আহসান হাবীব হাসান শিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম রানা, গোপালপুর ইউপি সদস্য টিটন মোল্লা, ইব্রাহিম মোল্যা, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ নাহিদুল ইসলাম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের সঙ্গে BPSSDF প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

error: Content is protected !!

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন দোলন

আপডেট টাইম : ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :