ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় কুপিয়ে জখম

ফরিদপুরের আলফাডাঙ্গায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় সোনামনি ঘোষ ওরফে সুনাই (৩০) নামের এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে । শনিবার সকাল ১০ টায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সুনাই ঘোষকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ ঘটনায় শনিবার বিকেলে একই গ্রামের হাসিব শেখের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহতর চাচাতো ভাই হারাধন ঘোষ। হাসিব শেখের পিতার নাম সজিব শেখ।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, শনিবার সকালে সোনামনি ঘোষ ওরফে সুনাইয়ের বাড়ির পাশে নিজের ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিন চালু করতে গিয়ে দেখতে পায় হাসিব শেখসহ অজ্ঞাত ২-৩জন মেশিনের পাশে বসে গাঁজা সেবন করছে। সুনাই ঘোষ গাঁজার দুর্গন্ধে সহ্য করতে না পেরে তাদের অন্য কোথায় গিয়ে গাঁজা সেবন করার কথা বলেন। এ কথায় পর হাসিব শেখ সুনাইকে উদ্দেশ্যে করে গালিগালাজ করে পরবর্তীতে হামলা চালায়। এসময় হাসিব শেখের কোমরে থাকা গাঁজা কাটার চাকু দিয়ে সুনাইয়ের মাথায় আঘাত করতে গেলে চোখের উপর লেগে গুরুতর জখম হয়। তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হাসিব শেখ স্থান ত্যাগ করে। আহত অবস্থায় পরিবারের লোকজন সুনাইকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় হাসিব শেখ বলেন, ঘটনার সময় আমি রাস্তার পাশে সিগারেট খাচ্ছিলাম এমন সময় এলাকার দুইজন বড় ভাইকে দেখে ভয়ে সুনাই ঘোষের শ্যালো মেশিনের পানি দেওয়া ড্রেনের উপর দিয়ে যাওয়ার সময় সুনাইয়ের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় আমাদের মধ্যে কথা বাকবিতান্ডা হয়। সুনাই আমাকে মারার উদ্দেশ্যে মেশিন মেরামত করার রেঞ্চ নিয়ে ধাওয়া দিতে গিয়ে পড়ে গিয়ে চোখের পাশে কেটে গিয়ে জখম হয়েছেন। আমি চাকু দিয়ে তাকে কোনো আঘাত করিনি।

ওসি মো. আবু তাহের জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিজীবীরা সরকারি বাসা নিয়ে কেন ভাড়া দেন

error: Content is protected !!

আলফাডাঙ্গায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
মোঃ ইকবাল হোসেন, আলফাদাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :