ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গাতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা চত্ত¡র বঙ্গবন্ধুর মোরালে সামনে কেক কেটে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার হোসেন টিটো। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস শেখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল হোসেন চুন্নু, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ ডালিম, পৌর ছাত্রলীগ সভাপতি রায়হান আজিজ খান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল ইসলাম দেলোয়ার সাংগঠনিক সম্পাদক আরিফিন সিদ্দিকী মীম ও ছাত্রলীগ নেতা কামরান খান (ইমন) প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনায় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ ডালিম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ হলো আবেগ ভালোবাসা অনুভূতির অন্যতম জায়গা। বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা চড়ই উৎরাই পেরিয়ে ৭৪ বছর পূর্ণ করেছে আজ। দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল মুসলিম হল থেকে এ-ই সংগঠনের যাত্রা শুরু হয়।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল ইসলাম দেলোয়ার বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সংগ্রাম, সাফল্য ও ঐতিহ্যের ৭৪ বছর পূর্ণ করেছে আজ ঐতিহাসিক শ্রেষ্ঠত্ব এখনও পর্যন্ত ছাত্রলীগের হাতেই আছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে যাব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পতেঙ্গার ঢেউয়ে ভাসে প্রতিমা, বুকে বাজে বিসর্জনের ব্যথা

error: Content is protected !!

আলফাডাঙ্গাতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :