ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের উদ্যোগে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

ওবায়দুল হক মানিকঃ

বাংলা নববর্ষ বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ। তবে কর্মব্যস্ত প্রবাস জীবনে আনন্দ বিনোদনের কল্পনাও করা যায় না। তারপরেও নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে প্রবাসীরা করে থাকেন বিভিন্ন অনুষ্ঠান।

.

বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শনিবার (২৬ এপ্রিল) শারজায় বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র উদ্যোগে আয়োজন করা হয় বাংলা বর্ষবরণ উৎসবের।পান্তা-ইলিশ থেকে শুরু করে হরেকরকম দেশীয় ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের পাশাপাশি পিঠাপুলিরও কমতি ছিলোনা আয়োজনে। বৈশাখের নাচে গানে মেতে ওঠেন প্রবাসী বাংলার মহীয়সী নারীরা‌।

.

আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে নানা রকম বাঙালিয়ানা পোশাক পরিধানে অসংখ্য পরিবারের উপস্থিতিতে উৎসবস্থল পরিণত হয় মিলন মেলায়। এ যেন একখণ্ড বাংলাদেশ।দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছোট ছেলে-মেয়েদের নানা রকম খেলাধুলা, গান, নৃত্য, কবিতা আবৃত্তি, নববর্ষের সাজ প্রতিযোগিতা, মহিলাদের প্রতিযোগিতা সহ নানারকম খেলাধুলা।

.

নতুন প্রজন্মের শিশু কিশোর-কিশোরিদের মন মুগ্ধকর দেশীয় সাংস্কৃতিক উপস্থাপনাও ছিলো আনুষ্ঠানের বাড়তি আকর্ষণ।
লেডিস ক্লাব ইউএইর ফাউন্ডার লিজা হোসেনের সভাপতিত্বে ও ক্লাবের সভাপতি লাবন্য আদিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরোনা, সিআইপি জেসমিন আক্তার, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক, ফাতেমা আহাদ প্রমুখ।

.

আয়োজকদের মধ্যে আরও ছিলেন, সহ-সভাপতি সাদিয়া আফছার, সহ-সভাপতি নিশাত জাহান চৌধুরী নিশু, কোঅর্ডিনেটর, নাজমুন নাহার বুবলী, শারমিন রাঁখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি, টিম লিডার মহসিনা সুলতানা তানিয়া, টিম লিডার ইশিকা পারভিন, টিম লিডার ঈশিকা মাজহার, কামরুন নাহার, নাসরিন আক্তার, ফাহমিদা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃতীয় ভাষা চালুর আগে প্রস্তুতি কতটুকু

error: Content is protected !!

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের উদ্যোগে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি :