ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমার এবং মামুদনগর ইউনিয়নের সুনাম নষ্ট করার অপচেষ্টাঃ -জজ কামাল

টাঙ্গাইলে প্রকাশিত একটি স্থানীয় দৈনিক পত্রিকায় মনগড়া প্রতিবেদন প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মামুদনগর ইউনিয়ন পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
গত ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখে টাঙ্গাইলে প্রকাশিত স্থানীয় একটি দৈনিক পত্রিকায় ‘মাহমুদ নগর জুয়াড় নগরে পরিণত’ শিরোনামে মনগড়া বানোয়াট ও ভিত্তিহীন একটি প্রতিবেদন প্রকাশ করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আ.লীগ নৌকা প্রতীকের জনপ্রিয় এই চেয়ারম্যান।
তিনি বলেন, আমার এবং আমার মামুদনগর ইউনিয়নের সুনাম নষ্ট করার অপচেষ্টা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ‘মাহমুদনগর’ নামে কোনো ইউনিয়ন পরিষদ নাগরপুরে নাই। আমার ইউনিয়নের নাম ‘মামুদনগর’ এখানে তথ্যগত ভুল বিদ্যমান। এছাড়াও আমার ভাইয়ের বিরুদ্ধে শত্রুতার জের ধরেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে ধারণা করছি। প্রতিবেদনে সকল তথ্য মিথ্যা ও বানোয়াট। সংশ্লিষ্ট অভিযোগের কোনো সত্যতা নাই এবং প্রতিবেদনে আমার কোনো বক্তব্য কোট করা হয়নি। জনপ্রতিনিধি হিসেবে এই প্রতিবেদন আমার ও আমার ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট করেছে।
মামুদনগর ইউনিয়ন পরিষদ আয়োজনে উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মামুদনগর ইউপি সদস্য (মেম্বার) মো. ময়নাল মিয়া, মো. শওকত হোসেন, হাবিবুর রহমান হাবিব, আওলাদ হোসেন সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!

আমার এবং মামুদনগর ইউনিয়নের সুনাম নষ্ট করার অপচেষ্টাঃ -জজ কামাল

আপডেট টাইম : ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
সোলায়মান, নাগরপুর উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি :