২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহিদের স্মরণে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে মিছিল বের করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চৌরাস্তা মোড়ে শেষ হয়ে সেখানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে 
মোঃরিপন সেক শৈলাকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ 





















