ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌ঃ -এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

জসীমউদ্দীন ইতিঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যার যেটা কাজ সে সেটা করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি দিবোও না‌।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি সকল দপ্তরের অফিস প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন , ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে টিম এসেছে। আমরা আশা করছি ২০২৭ সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে অবহিত হয়েছি ঠাকুরগাঁওয়ে কি কি উন্নয়ন মূলক কাজ চলছে এবং সামনে হবে। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও নিয়ে মহাসচিব বলেন, ঠাকুরগাঁও সদর হাসপাতালের উন্নয়নে আলোচনা করা হয়েছে। পৌরসভার উন্নয়নে কাজ করা হচ্ছে। কৃষির উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলোকে বাস্তবায়ন করার জন্য কাছ করা হচ্ছে।

তিনি আরো বলেন, জনগণের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। নারীদের উন্নয়নে কাজ করা হবে। ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রক্রিয়া শুরু হয়েছে।

উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমরা মনে করি এ বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কিভাবে দেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠা করতে পারব, সেই বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, জেলা পুলিশ সুপার বেলাল হোসেনসহ অন্যান্যরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌ঃ -এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :