ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আগুন কেড়ে নিল ৭ বছরের শিশু কন্যার জীবন, ৪ টি ঘর ভস্মীভূত

-ছবিঃ প্রতীকী।

শুক্রবার দুপুরে মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর মধ্য পাড়া ধলা মিয়ার পুত্র মোঃ বরকত মিয়ার বসতঘর সহ ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মহম্মদপুর ফায়ারসার্ভিস খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে ঠিকই, কিন্তু তার আগেই উত্তপ্ত আগুনে আছিয়া (৭) নামের এক শিশু কন্যা পুড়ে মারা গেছে বলে জানা গেছে। আছিয়া বরকত মিয়ার বাড়ির পাশের প্রতিবেশী জনৈক শাহবুল মোল্যার এর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুপুরে বরকত মিয়ার রান্না ঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা বসতঘরে ছড়িয়ে পড়লে দুটি বসতঘর, একটি গোয়াল ঘর সহ ৪টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এসময় শিশু কন্যা আছিয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।
এ ব্যাপারে মহম্মদপুর ফায়ার সার্ভিসের দায়িত্বরত টিম লিডার রেজাউল ইসলামের কাছে মুঠোফোনে তাদের ঘটনাস্থলে উপস্থিত হতে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে প্রশ্নের জবাবে তিনি বলেন, হরেকৃষ্ণ পুর হতে কালিশংকরপুর প্রায় ১০-১২ কিঃমিঃ রাস্তা খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী। এজন্য ফোন পেয়ে ঘটনাস্থলে আসতে আমাদের বেশী সময় লেগেছে।
আগুনের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, আমরা আসার আগেই আগুনে ৪টি ঘর ও একটি শিশু কন্যা পুড়ে মারা গেছে। পরে আমরা উত্তপ্ত ছাইয়ে পানি ছিটিয়ে আগুন নেই এটা নিশ্চিত করেছি।
এদিকে মহম্মদপুরের সচেতন মহল দাবি করছেন গত কয়েকদিন এর ভিতর মহম্মদপুর অসংখ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা আমাদের উদাসীনতা ও অসাবধানতার কারণেই প্রকট আকার ধারণ করেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এটি সমিতি: বিএনপির এমপি

error: Content is protected !!

আগুন কেড়ে নিল ৭ বছরের শিশু কন্যার জীবন, ৪ টি ঘর ভস্মীভূত

আপডেট টাইম : ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
মোঃ শফিকুল ইসলাম জীবন, মহম্মদপুর, মাগুরা প্রতিনিধিঃ :