আপডেট টাইম :
০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
১৮৫
বার পঠিত
আগামী নির্বাচনে আমি নমিনেশন পাবো বলে আশাবাদী —কাজী সালিমুল হক কামাল
মো: রনি আহমেদ রাজু: আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজী সালিমুল হক কামাল বিএনপির নমিনেশন (প্রার্থীতা) পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। মহম্মদপুরের নহাটা ইউনিয়ন বিএনপির কর্মীসভা-২০২৫ সোমবার বিকাল ৩টায় রানী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। তিনি বলেন, “১৯৯৪ সালে আমি প্রথম আওয়ামী দুর্গ মাগুরা-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত হই। পরবর্তীতে ২০২১ সালেও আমি বিএনপির পক্ষ থেকে পুনরায় নির্বাচিত হই। অথচ অন্য এক প্রার্থী নির্বাচনে অংশ নিতে চাইলেও তিনি কখনো নির্বাচিত হননি।” তিনি আরও বলেন, “আগামী সংসদ নির্বাচনে আমি দলের নমিনেশন পাওয়ার ব্যাপারে আশাবাদী।" বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু, জেলা বিএনপির নেতা আরিফুজ্জামান বেল্টু, মাগুরা ৪ ইউনিয়নের বিএনপি নেতা শেখ শফিক প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন: শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী ইমদাদুল হক সোনা, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, কুচিয়ামোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, স্থানীয় বিএনপি নেতা শেখ আক্কাস আলী ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মো: রনি আহমেদ রাজু:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজী সালিমুল হক কামাল বিএনপির নমিনেশন (প্রার্থীতা) পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। তিনি বলেন, “১৯৯৪ সালে আমি প্রথম আওয়ামী দুর্গ মাগুরা-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত হই। পরবর্তীতে ২০২১ সালেও আমি বিএনপির পক্ষ থেকে পুনরায় নির্বাচিত হই। অথচ অন্য এক প্রার্থী নির্বাচনে অংশ নিতে চাইলেও তিনি কখনো নির্বাচিত হননি।”
তিনি আরও বলেন, “আগামী সংসদ নির্বাচনে আমি দলের নমিনেশন পাওয়ার ব্যাপারে আশাবাদী।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু, জেলা বিএনপির নেতা আরিফুজ্জামান বেল্টু, মাগুরা ৪ ইউনিয়নের বিএনপি নেতা শেখ শফিক প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন: শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী ইমদাদুল হক সোনা, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, কুচিয়ামোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, স্থানীয় বিএনপি নেতা শেখ আক্কাস আলী ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।