ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অবসরের আগেই সাপের কামড়ে মৃত্যু বরণ করে চির বিদায় শিক্ষক নন্দ দুলালের

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর চারঘাটে সাপের কামড়ে নন্দ দুলাল কর্মকার নামে এক শিক্ষক মারা গেছেন। শনিবার (১৪-০৬-২০২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় মারা যান।

তিনি চারঘাটের ভায়া লক্ষীপুর ইউনিয়নের পান্নাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আন্দু কুমার কর্মকারের ছেলে। মৃত্যুর আগ পর্যন্ত পান্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন নন্দ দুলাল কর্মকার। রোববার (১৫-০৬-২০২৫) বিকেল ৪টায় তার মরদেহ বাড়িতে পৌঁছে। পরে হিন্দু শাস্ত্রমতে সৎকার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নন্দ দুলাল কর্মকারের স্ত্রী স্বপ্না রানী কর্মকার।

তিনি জানান, ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে। মেয়ে নুপুর রানী কর্মকার বগুড়ার আজিজুল হক সরকারি কলেজের অনার্সের ছাত্রী, আর ছেলে অনুপ কর্মকার আইএ দ্বিতীয় বর্ষের ছাত্র।

পান্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম স্বপন জানান, ১৯৯৪-৯৫ সালে স্কুল প্রতিষ্ঠাকালীন সময়ে বিএসসি শিক্ষক হিসেবে যোগদান করেন। তার অবসরে যাওয়ার কথা ছিল ২০২৯ সালে। কিন্তু তার আগেই চির বিদায় নিলেন শিক্ষক নন্দ দুলাল কর্মকার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

error: Content is protected !!

অবসরের আগেই সাপের কামড়ে মৃত্যু বরণ করে চির বিদায় শিক্ষক নন্দ দুলালের

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :