ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোনাজাত উদ্দিনের স্মরণ সভায় বক্তারা

অনুসন্ধানী সাংবাদিকতা ছাড়া গণমাধ্যমের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়

আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

একুশে পদকে ভূষিত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৯ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা করেছে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে মোনাজাত উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান। বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরোর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট অধ্যাপক মলয় ভৌমিক।

বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসলাম উদ দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, শহীদ পরিবারের সদস্য হাসানুজ্জামান হাসানি, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, মো আরিফুল ইসলাম , বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক মোনাজাতউদ্দিন যে সময়ে সাংবাদিকতা করেছেন তখন সবাই ভাবত রাজারা যা করে বা রাজধানীতে যা ঘটে তাই সংবাদ। এই ভাবনা সাংবাদিক মোনাজাত উদ্দিন ভেঙে দিয়েছেন। তিনি গ্রাম অঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলে কি ঘটেছে সেই ঘটনাকে এমনভাবে উপস্থাপন করেছেন পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় গুলোতে সাংবাদিকতা বিভাগে মোনাজাত উদ্দিনকে উদাহরণ হিসেবে দেখানো হয়।

বক্তারা আরো বলেন, গণমাধ্যম আজ অস্ত্বিত্ব সংকটে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না। দেশকে এগিয়ে নিতে হলে মুক্ত গণমাধ্যম এবং স্বাধীন সাংবাদিকতার বিকল্প নাই। অনুসন্ধানী সাংবাদিকতা ছাড়া গণমাধ্যমের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। উল্লেখ্য, সাংবাদিক মোনাজাতউদ্দীন দৈনিক সংবাদ, দৈনিক আজাদী এবং সর্বশেষ জনকন্ঠ পত্রিকায় কাজ করেছেন ‌।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মোনাজাত উদ্দিনের স্মরণ সভায় বক্তারা

অনুসন্ধানী সাংবাদিকতা ছাড়া গণমাধ্যমের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :