ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অনলাইন জুয়া বন্ধে ব্যবস্থা নিতে না পারার দুঃখঃ বিদায়বার্তায় বললেন হবিগঞ্জের এসপি এএনএম সাজিদুর রহমান

-হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজিদুর রহমান।

মোঃ ইপাজ খাঁঃ

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজিদুর রহমান বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন। বিদায়বার্তায় তিনি জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে জনগণের সহযোগিতার কথা স্মরণ করলেও কারিগরি দক্ষতার অভাবে অনলাইন জুয়া মোকাবিলায় কাঙ্ক্ষিত ব্যবস্থা নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।

গত জানুয়ারির মাঝামাঝি সময়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেয়ার পর পুলিশ বাহিনীকে শতভাগ সক্রিয় ও জনবান্ধব করতে কাজ করেন বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। তার ভাষ্য, “পেশাদার পুলিশ একদিনে তৈরি হয় না; দীর্ঘ অনুশীলন ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ধীরে ধীরে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে হয়।”

তিনি আরও বলেন-“আমার স্বল্প সময়ের কর্মকালীন যারা সহযোগিতা করেছেন, সমালোচনা করেছেন—সবাইকে ধন্যবাদ। তবে কারিগরি সক্ষমতার অভাবে অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারায় ক্ষমা প্রার্থী।”

বদলির এই চাকরিতে আরও বড় পরিসরে দায়িত্ব গ্রহণের আদেশ এসেছে জানিয়ে এসপি সাজিদুর রহমান জেলার মানুষের কাছে দোয়া কামনা করেন। পরিশেষে পুলিশ সুপারের ফেসবুক আইডিতে শেষে তিনি বলেন- “বাংলাদেশ পুলিশ ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ

error: Content is protected !!

অনলাইন জুয়া বন্ধে ব্যবস্থা নিতে না পারার দুঃখঃ বিদায়বার্তায় বললেন হবিগঞ্জের এসপি এএনএম সাজিদুর রহমান

আপডেট টাইম : ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
মোঃ ইপাজ খাঁ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :