ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণের রিং জাল জব্দ

ফিরোজ আলম:

রাজশাহীর মোহনপুরে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে বিপুল পরিমাণের রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) উপজেলার কেশরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করেন উপজেলা প্রশাসন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কেশরহাট পৌরসভা এলাকার বাকশৈল গ্রামের ওয়াসিমের বাড়িতে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ জাল মজুদ রয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ ঘটনাস্থলে গিয়ে ২৭০ টি রিং জাল জব্দ করেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। পরে এগুলো উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, “কেশরহাট এলাকায় অভিযান চালিয়ে ২৭০ টি রিং জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া জাল ব্যবসায়ী ওয়াসিমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এজন্য সামাজিক সচেতনতা দরকার।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী

error: Content is protected !!

রাজশাহীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণের রিং জাল জব্দ

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :