ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যানঃ -শহীদুল ইসলাম করবে

ইসমাইল হােসেন বাবুঃ

বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী, দেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে যদি বাধা সৃষ্টি করে, তাহলে জনগণ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।

বুধবার বিকেল ৩টায় মিরপুর ফুটবল মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদুল ইসলাম বলেন, “এদেশের মানুষ ১৬ বছর ধরে তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে এসেছে। সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন। ১৬ বছর ধরে শেখ হাসিনা যেভাবে নির্মম ও ভয়ংকর শাসন চালিয়েছেন, তা দেশের মানুষকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে।”

তিনি আরও বলেন, একসময় জবরদস্তি করে ক্ষমতায় এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি’র সিনিয়র নেতাদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন। আজ তিনি যেখানে (ভারতে) আছেন, কৃতদাসের মতো এটাই সময়ের প্রতিশোধ এবং তার আসল পরিণতি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হলে সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থাকে নিখুঁত রাখতে হবে, যাতে কোন ধরনের উস্কানি বা হামলা সফল না হয়।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম। মিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ, ভেড়ামারা পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, মিরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদুর রহমান (আজাদ) বিশ্বাস, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক-২ নুর এ আল আমীন বুলবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহ্বায়ক সংগ্রাম খান জিল্লু, পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাসিরুজ্জামান রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক খাইরুজ্জামান খাইরুল প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী

error: Content is protected !!

নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যানঃ -শহীদুল ইসলাম করবে

আপডেট টাইম : ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :