আপডেট টাইম :
০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
১২৯
বার পঠিত
নড়াইলে সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
খন্দকার সাইফুল, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে হাসানুর শেখকে (৫২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। এ ঘটনায় তার ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন।হাসানুরের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপণ করেন হাসানুর শেখসহ তার পরিবারের সদস্যরা। এরপর বুধবার সকালে হাসানুর শেখের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপণকৃত সুপারি গাছের চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় হাসানুরের স্ত্রীকে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা গালমন্দ করেন। সুপারি গাছগুলো তাদের (মামুন) জমি ঘেঁষে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি জানার পর হাসানুর ও তার ছেলে হাসিবুল শেখ এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা তাদেরকে (হাসানুর ও তার ছেলে) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হতাহত করে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, হাসানুর শেখ ও তার ছেলে হতাহতের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
খন্দকার সাইফুল, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে হাসানুর শেখকে (৫২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। এ ঘটনায় তার ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন।
হাসানুরের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপণ করেন হাসানুর শেখসহ তার পরিবারের সদস্যরা। এরপর বুধবার সকালে হাসানুর শেখের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপণকৃত সুপারি গাছের চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় হাসানুরের স্ত্রীকে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা গালমন্দ করেন। সুপারি গাছগুলো তাদের (মামুন) জমি ঘেঁষে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি জানার পর হাসানুর ও তার ছেলে হাসিবুল শেখ এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা তাদেরকে (হাসানুর ও তার ছেলে) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হতাহত করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, হাসানুর শেখ ও তার ছেলে হতাহতের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।