ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে ৫০০ দুর্যোগকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আসলাম বেপারী:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বন্যা, নদীভাঙন ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর ত্রাণ প্যাকেজ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা সদরের এমপি ডাঙ্গী এলাকার ম্যাজিস্ট্রেট বাড়ি বাজার প্রাঙ্গণে হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং পল্লি বাংলা এনজিওর উদ্যোগে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লি বাংলা এনজিওর চেয়ারম্যান মো. লুৎফর রহমান পাশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল উপকারভোগীদের হাতে ত্রাণ প্যাকেজ তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এবং হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়ার কান্ট্রি ডিরেক্টর ড. কামাল খলিফা।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্ল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, এজিএম বাদল আমিন, মনজুরুল হক মৃধা, ওবায়দুল বারী দীপু, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন (জাফর), কৃষকদলের সভাপতি কামরুল হাসান (ফিরোজ)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেজে চাল, ডাল, আটা, তেল, লবণ, দুধ, চিনি ও শুকনো খাবারসহ মোট ১০ ধরনের খাদ্যসামগ্রী ছিল। উপজেলার ৫০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব ত্রাণ প্যাকেজ বিতরণ করা হয়।

ত্রাণ পেয়ে উপকারভোগী ফুলমতি (৬১) সন্তোষ প্রকাশ করে বলেন, পল্লি বাংলা এনজিও দীর্ঘদিন ধরে দুর্যোগের সময় তাদের পাশে রয়েছে। চলতি বছরের অতিবৃষ্টিতে ফসলের ক্ষতির পরও সংস্থাটি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

পল্লি বাংলা এনজিওর চেয়ারম্যান মো. লুৎফর রহমান পাশা বলেন, উৎসব কিংবা দুর্যোগ—সব সময়ই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে তাদের প্রতিষ্ঠান। এলাকাবাসীর সহযোগিতা পেলে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ালে তাদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়া ও পল্লি বাংলা এনজিওর মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর প্রয়োজন হবে না—এমন শিক্ষা নিশ্চিত করতে হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

error: Content is protected !!

চরভদ্রাসনে ৫০০ দুর্যোগকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট টাইম : ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :