ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুড়িগ্রামে VDF-এর নতুন জেলা নির্বাহী কমিটির তালিকা প্রকাশ

মো: কাজল ইসলাম:

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF) এর কুড়িগ্রাম জেলায় তরুণ স্বেচ্ছাসেবী ও উদ্যমী মানবিক নেতৃত্বের কার্যক্রম গতিশীল এবং দুস্থ ও প্রান্তিকসহ জেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সচেতনতা সেবা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে VDF এর নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এর আগে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF) এর কুড়িগ্রাম জেলায় নির্বাহী কমিটি নির্বাচনের ঘোষণা দেয় সংগঠনটি। এবং নির্বাচনে সাতটি পদ বহাল রাখা হয়। তবে সাতটি পদে এককপ্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতটি পদে সাতজন প্রার্থীই ৩৭ টি করে ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF) একটি অরাজনৈতিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। ভিডিএফ বিভিন্ন জেলায় সুবিধা বঞ্চিত, প্রান্তিক, দুস্থ দরিদ্র মানুষের পাশে থাকা ও সমাজে ঘটে যাওয়া নানা ধরনের অসচেতন ঘটণার সচেতনতা বৃদ্ধি কাজ করে থাকেন। সংগঠনটি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ ক্যাম্পেইনের মাধ্যমে সামাজিক সচেতনতা ও সহযোগিতাপূর্ণ কাজ করে আসছে।

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF) এর কুড়িগ্রাম জেলায় নির্বাহী কমিটিতে বিভিন্ন পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন, সভাপতি পদে মো: সবুজ মিয়া, সহ-সভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) পদে মোছাঃ অনন্যা খাতুন, সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) পদে মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. শরীফ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদ হাসান এবং কোষাধ্যক্ষ পদে মো. আহসান উল্লাহ আশিক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির সদস্যরা কুড়িগ্রামে স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং কার্যকর সামাজিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নবনির্বাচিত সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) মো. হাবিবুর রহমান বলেন, আমরা ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধির দিকে সবচেয়ে বেশি নজর দিতে চাই। আমরা জানি, প্রায় সব স্বেচ্ছাসেবী সংগঠনই মানবিক সেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজ করে। আমরাও তার ব্যতিক্রম নই। তবে আমাদের লক্ষ্য হবে একজন স্বেচ্ছাসেবীকে শুধু মানবিক কাজে অংশগ্রহণকারী হিসেবে নয়, বরং একজন দক্ষ, দায়িত্বশীল ও নেতৃত্বদানে সক্ষম তরুণ হিসেবে গড়ে তোলা।

তিনি আরও বলেন, ভলান্টিয়ারদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, টিম ম্যানেজমেন্ট, প্রজেক্ট পরিকল্পনা ও বাস্তবায়ন, ফান্ডরেইজিং, পাবলিক স্পিকিং, ডিজিটাল দক্ষতা, দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে চাই। একই সঙ্গে তরুণদের সামাজিক সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধান তৈরির সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।

পরিশেষে সবার মঙ্গল কমানা করে সবার কাছে স্বেচ্ছাসেবী কাজে সহযোগিতা চেয়ে সকলে অভিনন্দন জানায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুড়িগ্রামে VDF-এর নতুন জেলা নির্বাহী কমিটির তালিকা প্রকাশ

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :