ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এমপি চাঁদের প্রচেষ্টায় ছাড়া পেলেন ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন

আব্দুল হামিদ মিঞাঃ

এগারো দিন পর ভারতের বিএসএফ এর হাতে আটক ৫ বাংলাদেশীকে বাংলাদেশের বিজিবির মাধ্যমে ছেড়ে দিয়েছে বিএসএফ। শুক্রবার (১৮-০৯-২০২৬ ) ভারতের সাগর পাড়া সীমান্তের বিএসএফ ক্যাম্প থেকে তাদের ছেড়ে দেয়া হয। রাত ৭ টায় বাঘা উপজেলার আলাইপুর সীমান্ত এলাকায় পৌঁছেন তারা ।

রাজশাহীর -৬ (চারঘাট -বাঘা)আসনের এমপি আবু সাইদ চাঁদ আলাইপুর বিজিবির মাধ্যমে তাদের রিসিভ করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। গত ৭ সেপ্টেম্বর তাদের আটক করে ভারতের বিএসএফ। তাদের ছাড়িয়ে আনতে পরিবারকে সহযোগিতা করেন বিএনপির নেতা আব্দুল সাদেক আদিল,স্বজল খান, আব্দুস সামাদ মুকুল। এব্যাপারে ভারতের হাই কমিশনার ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন এমপি আবু সাইদ চাঁদ।

জানা যায়,পাট কিনে ফেরার সময় ভুলে নৌপথে ভারতের সীমান্তে চলে যায় রাজশাহীর বাঘার পাঁচ ব্যক্তি। পরে তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকরা জানান, দুই দিন ক্যাম্পে রাখার পর পশ্চিমবঙ্গ রাজ্যের রানীনগর থানায় হস্তান্তর করে। সেখান থেকে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ছাড়া পান । এ আগে গত রোববার রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ে দেখা করে তাদের ফেরত আনার বিষয়ে কথা বলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

জানা যায় গত ৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার-সংলগ্ন পদ্মা নদী এলাকা থেকে পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে বিএসএফ। তারা হলেন – উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজ শিক্ষার্থী মোশাররফ হোসেন, সাহাবুল আলী, বাবর আলী (৪০), সাইফুল ইসলাম ও আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে মোশাররফ, সাহাবুল ও বাবর আলী পাট ব্যবসায়ী। অন্য দুজন নৌকার মাঝি।

নিজ এলাকায় ফেরার পর আটকৃতরা জানান, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পাট কিনে নৌকায় করে ফিরছিলেন তারা। তীব্র স্রোতের বিপরীতে নৌকা চালাতে গিয়ে মাঝি দিক ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতের প্রায় দুই-আড়াই কিলোমিটার ভেতরে চলে যান। এ সময় বিএসএফের টহল দল তাদের আটক করে নিয়ে যায়। তারা জানান নৌকায় ১০০ মণ পাট ছিল। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। তারা নৌকা ও পাট ফেরত চান।

স্বজনরা জানান, বিষয়টি জানতে পেরে স্বজনেরা বিজিবির আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। তখন বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আটক ব্যক্তিদের ফেরত দেওয়া সম্ভব নয়।

আসাদুলের ভাই সাহারুল ইসলাম সোমবার প্রতিবেদককে জানিয়েছিলেন, খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন আটক পাঁচজনকেই ভারতের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার আগে সুনির্দিষ্ট কোনো তথ্য না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন।

শুক্রবার রাতে কথা হলে আটক ব্যক্তিসহ তাদের স্বজনরা স্থানীয় এমপির প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করেন তারা।
এমপি আবু সাইদ চাঁদ বলেন , আমি জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব পালন করেছি। আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আটকের পর তাদের পরিবার এবং স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে আমি জানতে পারি তারা ব্যবসা করে জীবন -জীবিকা নির্বাহ করে। পাট কিনে ফেরার পথে পাট বোঝাই নৌকাসহ তাদের আটক করে বিএসএফ । তাদের ছেড়ে দিলেও পাট বোঝাই নৌকা ফেরত দেয়নি । এব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানান এমপি চাঁদ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব

error: Content is protected !!

এমপি চাঁদের প্রচেষ্টায় ছাড়া পেলেন ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :