ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাশিয়ার কুরস্কে ৪০ শতাংশ এলাকার দখল হারিয়েছে ইউক্রেন

ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের ৪০ ভাগের এরও বেশি অঞ্চল হারিয়েছে।  গত আগস্টে ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যানে সজ্জিত ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্কে একটি সাহসী অনুপ্রবেশ শুরু করে। কিছু অঞ্চল দখলও করে নেয়।

তবে বেদখল হওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করতে এরপর সেখানে সেনা বহর বৃদ্ধি করে মস্কো। ইউক্রেনের সিনিয়র সামরিক সূত্র জানিয়েছে, রাশিয়ান বাহিনী পাল্টা আক্রমণের মাত্রা বাড়িয়েছে।

ইউক্রেন জেনারেল স্টাফের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, আগস্ট মাসে কুরস্কে আকস্মিক অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১ হাজার ৩৭৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল ইউক্রেন। তবে এখন এই পরিমাণ কমে ৮০০ বর্গকিলোমিটার হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফ্রান্স টুয়েন্টিফোর।

সাম্প্রতিক সময়ে মস্কো বাহিনী গত রণকৌশল বদলে ভয়াবহ হামলা চালাতে শুরু করেছে কুরস্কে এবং একের পর এক গ্রাম পুনরুদ্ধার করে নিচ্ছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্যও প্রস্তুত রয়েছে। এক টেলিভিশন ভাষণে পুতিন বলেন, রাশিয়ার সুরক্ষার জন্য আমরা যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখব। রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে নতুন মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার এক দিন পরই এই ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে ‘নতুন ঝুঁকি’ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত। তাই প্রতিদিন পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা তাদের পক্ষে সম্ভব না।

মধ্যবর্তী ক্ষেপণাস্ত্রগুলোর পরিসীমা ৩ হাজার-সাড়ে ৫ হাজার কিলোমিটার। এটি রাশিয়া থেকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।

এর আগে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর ইউক্রেন যুদ্ধ এখন বৈশ্বিক রূপ পাচ্ছে। পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, মস্কো পাল্টা হামলা চালাতে পারে।

আর ইউক্রেনে মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবেই ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় নতুন ধরনের হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

রাশিয়ার কুরস্কে ৪০ শতাংশ এলাকার দখল হারিয়েছে ইউক্রেন

আপডেট টাইম : ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :