ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর পৌরসভাকে দুর্নীতিমুক্ত করার জন্য, চলাচলের অনুপযুক্ত রাস্তা গুলো পুনঃনির্মাণ, পৌর ট্যাক্সের নামে পৌরবাসীর উপর জুলুম বন্ধ এবং ফরিদপুর পৌরসভাকে আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। সভায় সভাপতিত্ব করেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যাপক খালেদুজ্জামান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক দিলদার হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা সভায় ফরিদপুর পৌরসভাকে একটি অবহেলিত পৌরসভা হিসেবে চিহ্নিত করেন। তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ফরিদপুরে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাদের মনোনীত প্রার্থীদের রাতের ভোট দিনে দেখিয়ে নির্বাচিত করা হয়েছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত মেয়র ফরিদপুর পৌরসভা এবং ফরিদপুরবাসীকে জিম্মি করে রেখেছিলেন। ফরিদপুর পৌরসভা একটি ‘এ’ গ্রেড পৌরসভা হলেও এখানে কোন উন্নয়ন হয়নি।

ফরিদপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য তারা আগামী পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং একটি আধুনিক পৌরসভা গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ফরিদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :