ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তানোরে জরিয়ান টেকনিশিয়ান সার্ভিসের প্রতারণায় একটি পরিবার নিঃস্ব

রাজশাহীর তানোরে একটি পরিবার জরিয়ান টেকনিশিয়ান সার্ভিসের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে পথে বসেছে। ৯ অক্টোবর, ভুক্তভোগীর স্ত্রী নিপা বেগম আদম ব্যবসায়ী মনিরুল ইসলামের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, মনিরুল ইসলাম বিদেশে ভালো কাজ ও মোটা অঙ্কের বেতনের লোভ দেখিয়ে গ্রামের সহজ-সরল যুবকদের বিদেশ পাঠিয়ে প্রতারণা করে আসছেন। বিদেশে গিয়ে তারা কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। কেউ আবার দেশে ফিরতে না পেরে পালিয়ে বেড়াচ্ছে।

ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নিতে পারছে না, কারণ বিদেশে যদি তাদের ক্ষতি হয় এই ভয়ে। তারা জরিয়ান টেকনিশিয়ান সার্ভিস বন্ধ করে মনিরুল ইসলামকে আটক করার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, মনিরুল ইতোমধ্যে এলাকার প্রায় কুড়ি জনকে বিদেশ পাঠিয়েছে। দুবাই পাঠানোর নামে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করছে।

উপজেলার কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল গ্রামের রাজু আহম্মেদকে (২৪) মনিরুল দুবাই পাঠান। বিদেশ যেতে রাজু ৪ লাখ টাকা মনিরুলের হাতে তুলে দেন। কিন্তু দুবাই গিয়ে রাজু জানতে পারেন, যে কোম্পানিতে কাজের কথা বলা হয়েছিল, সেটি লাল তালিকাভুক্ত। ফলে তিনি প্রায় ৯ মাস ধরে অবৈধ শ্রমিক হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। দেশে তার স্ত্রী ও দুই সন্তান চরম মানবেতর জীবনযাপন করছে।

রাজুর সমস্যা সম্পর্কে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, “সমস্যার সমাধান হবে।” তিনি আরও দাবি করেন যে, তিনি নিজেও প্রতারণার শিকার, কারণ তার বাবা তার সব টাকা আত্মসাৎ করেছেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

তানোরে জরিয়ান টেকনিশিয়ান সার্ভিসের প্রতারণায় একটি পরিবার নিঃস্ব

আপডেট টাইম : ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :