ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে হেফাজত নেতা গ্রেপ্তার

নোয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হেফাজত নেতা ইমরান নোমানী।

নোয়াখালীতে ফেসবুকে সরকারবিরোধী উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেফাজতে ইসলামের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম মাওলানা ইমরান নোমানী (৩৩)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে জেলা শহর মাইজদী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হেফাজতের নোয়াখালী জেলা কমিটির সহপ্রচার সম্পাদক। তিনি সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের বাসিন্দা মাওলানা নোমানুর রশীদ আশ্রাফীর ছেলে।

হেফাজত নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, মাওলানা ইমরান নোমানী তাঁর ফেসবুক থেকে তিন-চার দিন ধরে সরকারবিরোধী নানা উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছেন।

গোপন সূত্রে বিষয়টি জানার পর তদন্তে সত্যতা পাওয়ায় গতকাল দিবাগত রাত একটার দিকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে হেফাজত নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্টঃ :