ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে গ্রামীণ ব্যাংকের গাছের চারা ও শিক্ষাবৃত্তি প্রদান

ফরিদপুরের বোয়ালমারীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বোয়ালমারী উপজেলায় অবস্থিত ব্যাংকটির ১২টি শাখা থেকে লক্ষাধিক গাছের চারা সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া ব্যাংকটির সদস্যদের ১২৫ জন মেধাবী সন্তানকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এ উপলক্ষে গ্রামীণ ব্যাংকের বোয়ালমারী শাখার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোনাল ম্যানেজার উত্তম কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন জোনাল অডিট অফিসার মো. লুৎফর রহমান ও এরিয়া ম্যানেজার অরবিন্দু কুমার পাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, বিশিষ্ট ব্যবসায়ী শম্ভুনাথ দাস প্রমুখ।

প্রধান অতিথি জোনাল ম্যানেজার উত্তম কুমার শীল তার বক্তব্যে বলেন, গ্রামীণ ব্যাংক শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান নয়, মানবিক ও সামাজিক প্রতিষ্ঠানও বটে। কিন্তু অধিকাংশ সময়েই এ বিষয়গুলো অদৃশ্য থেকে যায়। গ্রামীণ ব্যাংক কর্তৃক এ বছর দেশব্যাপী ২৪ লক্ষ ৩৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। তারই ধারাবাহিকতায় বোয়ালমারীতেও গাছের চারা সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার ১২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হলো।

প্রধান অতিথি আরো বলেন, গ্রামীণ ব্যাংকের সদস্যরাই গ্রামীণ ব্যাংকের মালিক। সদস্যরা একশ টাকার মালিক। সেই হিসেবে সদস্যরা বছরে ৩০ টাকা মুনাফা পেয়ে থাকেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

বোয়ালমারীতে গ্রামীণ ব্যাংকের গাছের চারা ও শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট টাইম : ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :