ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৫৭ ট্রাক পেঁয়াজ আমদানি

দুই মাস ২০ দিন বন্ধ থাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। সোমবার (৫ জুন) সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজভর্তি ৫৭টি ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ। তিনি জানান, বিকেল থেকে পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে।

ইমপোর্ট পারমিট-আইপি অনুমোদন পাওয়া নথিপত্র পেলেই ট্রাক প্রবেশের অনুমোদন দেয়া হচ্ছে। জানা গেছে- দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হওয়ায় সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখে। তবে পর্যাপ্ত মজুত থাকলেও শুধুমাত্র আমদানি বন্ধের অজুহাতে কয়েক মাস ধরে এ পণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। দুয়েক মাসের ব্যবধানে আড়াই থেকে তিনগুণ বেড়ে যায় দাম।

বিভিন্ন বাজারে ভোক্তা অধিদপ্তর এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও পণ্যটির দামের লাগাম টানা যায়নি। অবশেষে রোববার বিকেলে সরকার পেঁয়াজ আমদানির ঘোষণা দেয় সরকার। পেঁয়াজ আমদানিকারক মাসুদ রানা বলেন, সরকার পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়ার পর থেকেই আমরা কার্যক্রম শুরু করি। বিকেলের দিকে আমদানি শুরু হয়েছে। কয়েকজন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমোদন পেয়েছেন।

এ বিষয়ে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, বিকেল থেকে পেঁয়াজ আসা শুরু হয়েছে সোনামসজিদ বন্দরে। সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজভর্তি ৫৭টি ট্রাক পানামায় প্রবেশ করেছে। সর্বশেষ গত ১৫ মার্চ পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হয়। এরপর বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৫৭ ট্রাক পেঁয়াজ আমদানি

আপডেট টাইম : ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :