ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

‘শর্তসাপেক্ষে’ নিরাপত্তা সুবিধা ফিরে পাচ্ছেন চার রাষ্ট্রদূত

-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের বাইরে চলাফেরায় পুলিশের অতিরিক্ত নিরাপত্তা সুবিধা (এসকর্ট) প্রত্যাহার নিয়ে নানা আলোচনা চলছেই। এর মধ্যে শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতদের পুলিশের নেতৃত্বে এসকর্ট সুবিধা বহাল থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে দূতাবাসগুলোর চাহিদা সাপেক্ষে এসকর্ট সুবিধা বহাল থাকার কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩ সালে আগুন-সন্ত্রাসের প্রেক্ষিতে কয়েকজন রাষ্ট্রদূতকে বাইরে চলাফেরার সময় পুলিশ সদস্যদের সমন্বয়ে সার্বক্ষণিক এসকর্ট সুবিধা দেওয়া হতো। কিন্তু এখন আগের পরিস্থিতি না থাকায় তাদের এসকর্ট সুবিধা তুলে নেওয়া হয়েছিল।

তবে রাষ্ট্রদূতরা চাইলে আবারও এসকর্ট সুবিধা ফিরে পাবেন উলেস্নখ করে তিনি বলেন, ‘শর্তসাপেক্ষে সবাই এসকর্ট সুবিধা ফিরে পাবেন। রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা দেওয়ার জন্য আমাদের আনসার গার্ড রেজিমেন্ট সদস্যরা প্রস্তুত রয়েছে।’

তিনি জানান, কোনো দূতাবাস যদি মনে করে তাদের এসকর্ট সুবিধা দরকার তাহলে তারা সেই সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদের এসকর্ট সুবিধা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৪ মে এক আকস্মিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। ওই দিন সকাল ৬টার দিকে পুলিশের তরফে মার্কিন দূতাবাসকে জানানো হয়, আজ থেকে রাষ্ট্রদূত পুলিশের এসকর্ট সুবিধা পাবেন না। অন্যান্য দূতাবাসকেও পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার মধ্যে সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সংবাদ মাধ্যমকে জানান, লোকবল সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা চাইলে পুলিশের পরিবর্তে আনসার নিতে পারেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

‘শর্তসাপেক্ষে’ নিরাপত্তা সুবিধা ফিরে পাচ্ছেন চার রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :