ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভূরুঙ্গামারীতে “Movement for Punctuality” আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত

আরিফুল ইসলাম জয়ঃ

আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ভূরুঙ্গামারী উপজেলা হলরুমে অনুষ্ঠিত হলো “Movement for Punctuality” আয়োজিত “এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থী সেমিনার ও সংবর্ধনা”। এসএসসি পরীক্ষার্থীদের সময়নিষ্ঠ জীবনযাপন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার বিষয়ে সচেতন করে তোলার উদ্দেশ্যে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ।

শুভেচ্ছা বক্তব্য দেন নাহিদ হাসান প্রিন্স, কো-অর্ডিনেটর, Movement for Punctuality। তিনি বলেন, সময়ের সঠিক ব্যবহার মানুষকে সাফল্যের পথে এগিয়ে নেয়।

সময়নিষ্ঠতা ও তরুণদের দায়িত্ববোধ নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক মোঃ খোরশেদ আলম লিমন। এসএসসি পরবর্তী প্রস্তুতি ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন মিমতাউল ইসলাম মাহিন।

অনুষ্ঠানে “Turning Point of Education” শীর্ষক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন মোজাহার উল আলম, ব্যক্তিগত কর্মকর্তা, সড়ক পরিবহন মন্ত্রণালয়। তিনি বলেন, শিক্ষা জীবনের এই পর্যায় থেকেই ভবিষ্যৎ গঠনের ভিত্তি রচিত হয়।

সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রধান সমন্বয়ক প্রফেসর ডাঃ মিফতাউল ইসলাম মিলন, রোটা. অধ্যাপক, টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া। তিনি বলেন, “সময়নিষ্ঠ তরুণরাই আগামী দিনের সুস্থ সমাজ নির্মাণে নেতৃত্ব দেবে।”

অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মইদাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম মন্ডল এবং শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।

শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করেন সাদমান হাবিব (উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ) ও আয়শা সিদ্দিকা (থানাঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়)।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন কাজী গোলাম মোস্তফা (সাবেক সহকারী অধ্যাপক), লিয়াকত আলী (সভাপতি, কাডা), বাবুল আক্তার (অধ্যক্ষ, সোনাহাট মহাবিদ্যালয়), আজিজুর রহমান স্বপন (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ) এবং জহুরুল ইসলাম প্রামানিক (উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, দিনাজপুর শিক্ষা বোর্ড)।

সমাপনী বক্তব্য প্রদান করেন ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেট।
তিনি বলেন, “এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং তরুণদের জীবনের বাস্তব দিক নির্দেশনার এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।”

দিনব্যাপী এ আয়োজনে ছিলো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক প্রদান, সময় ব্যবস্থাপনা ও ক্যারিয়ার বিষয়ক সেশন, অনুপ্রেরণামূলক আলোচনা, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এবং অভিভাবক-শিক্ষার্থীদের অভিমত বিনিময়।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সময়নিষ্ঠতা ও দায়িত্বশীল মনোভাব গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে “Movement for Punctuality” আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :