ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালুখালীর ব্রজমূল বনগ্রামে বিআরডিবি’র কৃষক সমবায় সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত

কালুখালীর ব্রজমূল বনগ্রামে শনিবার সকালে বিআরডিবি’র কৃষক সমবায় সমিতির উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রাশিদুল ইসলাম বক্তব্য রাখেন।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউপির ব্রজমূল বনগ্রামে শনিবার ১৩ ফেব্রুয়ারী সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড- বিআরডিবি’র আওতাধীন কৃষক সমবায় সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কালুখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোঃ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রাশিদুল ইসলাম বক্তব্য রাখেন।

তিনি বলেন, সমবায় হচ্ছে মিলেমিশে কাজ করা। সমবায় সমিতিতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু আছে। চাহিদা অনুযায়ী সমিতির সদস্যগণ ঋণ নিতে পারেন না। ঋণের বরাদ্দ পর্যান্ত নয়। কিন্তু ইচ্ছা করলেই বরাদ্দ বৃদ্ধি করা সম্ভব নয়। সরকার চায় সাধারণ মানুষ কাবলিওয়ালাদের হাতে যেন না পড়েন। তাদের যেন অতিরিক্ত সুদ গুণতে না হয়। সমিতির কার্যক্রমে সঞ্চয় বৃদ্ধির গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা সমবায় অফিসার এবিএম হেলাল উদ্দিন, কালুখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ চাঁদ আলী, কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জীবন কুমার প্রামানিক, ব্রজমূল বনগ্রাম কৃষক সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার আবুল হোসেন মোল্লা ও চর পাতুরিয়া পশ্চিমপাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার আবুল কালাম প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে চর পাতুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হায়দার, কালুখালী উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বিআরডিবি’র অবসরপ্রাপ্ত প্রধান সহকারী হারুন-অর-রশীদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ব্রজমূল বনগ্রাম কৃষক সমবায় সমিতি লিমিটেড, বি-বনগ্রাম কৃষক সমবায় সমিতি লিমিটেড, চর পাতুরিয়া পশ্চিমপাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেড ও কালুখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড যৌথভাবে এ উঠান বৈঠক অনুষ্ঠানের আয়োজন করে।

কালুখালীর ব্রজমূল বনগ্রামে শনিবার সকালে বিআরডিবি’র কৃষক সমবায় সমিতির উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রাশিদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে ণিচ্ছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

কালুখালীর ব্রজমূল বনগ্রামে বিআরডিবি’র কৃষক সমবায় সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :