ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহানন্দা নদী থেকে ভাসমান দুই লাশ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও সদর উপজেলার মহানন্দা নদী থেকে ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ও সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহ ২টি উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের চরধরমপুর গ্রামের মৃত আব্দুল গফুর আলীর ছেলে আজাহার আলীর (৫৫) এবং অপরটি শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর বাজার এলাকার শুকচাঁনের ছেলে রাসেলের (১৫)।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, মৃত আজাহার আলী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে মহানন্দা নদীতে গোসল করার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।

তবে সোমবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টায় উপজেলার দলদলী ইউনিয়নের খড়কপুর গ্রামের পূর্বে বাংলাদেশ সীমানায় মহানন্দা নদীর কুলে স্থানীয় বাসিন্দারা ভাসমান অবস্থায় লাশটিকে দেখতে পেয়ে প্রথমে বিজিবি ও পরে ভোলাহাট থানা পুলিশকে খবর দেয়। এতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিনি নদীতে গোসল করতে গিয়ে অজ্ঞান হয়ে যান। ফলে নদীতে ডুবে মারা যান তিনি।

এদিকে এ ঘটনায় ভোলাহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই মোস্তাফিজুর রহমান।

এদিকে একই দিন সকালে জেলা শহরের পুরাতন বাজার এলাকার সিন্ডবির ঘাট এলাকার মহানন্দা নদী থেকে উদ্ধারকৃত কিশোর রাসেলের মরদেহ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, রাসেল রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মহানন্দায় গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। তার পরিবারের লোকজন সারারাত নদীতে খুঁজে না পেয়ে সোমবার সকালে ফায়ার সার্ভিসকে খবর দেয়। সকালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল এসে উদ্ধার অভিযান চালালে রাসেলের মরদেহটি মহানন্দার সিএন্ডবি ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।

আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’২০২৬ উদযাপিত

error: Content is protected !!

মহানন্দা নদী থেকে ভাসমান দুই লাশ উদ্ধার

আপডেট টাইম : ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
মোঃ আব্দুস সালাম তালুকদার :