ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে এক ডাকাত গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের শিবু কুমার সরকারের বাড়িতে ৫/৬ জনের একদল ডাকাত ডাকাতি করে। স্থানীয় কাপড় ব্যবসায়ী শিবু ওই গ্রামের নিত্য কুমার সরকারের ছেলে।
দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণের গহনা এবং দুটি স্মার্ট ফোন লুট করে নেয়।
এ ঘটনায় শিবু কুমার সরকার বাদি হয়ে ঘটনার একদিন পর বোয়ালমারী থানায় মামলা করেন। ভয়ভীতি প্রদর্শনপূর্বক ক্ষতিকর ওষুধ জাতীয় পানীয় খাওয়ায়ে ডাকাতি করার অপরাধে ১৮৬০ সালের ৩৯৫/৩৯৭/৩২৮ পেনাল কোড ধারায় এই মামলা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর সান্যালের নেতৃত্বে একদল পুলিশ বাড়ির সামনে থেকে শফিকুল ইসলাম (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে। সে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের রংগু ইসলামের ছেলে।
এর আগে উপজেলার দাদপুর ইউনিয়নের নাগদি গ্রামের আবুল বাশারের ছেলে রফিকুলকে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল। রফিকুলের স্বীকারোক্তি অনুযায়ী শফিকুলকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, কোন্দারদিয়ায় ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

বোয়ালমারীতে এক ডাকাত গ্রেফতার

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :