ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রামেক হাসপাতালে একদিনে সর্বনিম্ন মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে মারা গেছেন মাত্র ৬ জন। বুধবার (২৫ আগস্ট) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ৬ জন। এটিই গত তিন মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন মৃত্যু। তবে আগেরদিন মৃত্যু হয় দ্বিতীয় সর্বনিম্ন ৭ জনের। এ নিয়ে আগস্ট মাসের ২৪ দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৬ জনে।
হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৪ জন। আর একজন করে মারা গেছেন করোনা উপসর্গ ও নেগেটিভ অবস্থায়। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের রয়েছেন দুইজন করে চারজন।
এছাড়া রাজশাহী ও নওগাঁর মারা গেছেন একজন করে দুইজন। সর্বশেষ একদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৯০। এদের মধ্যে ৯২ জন করোনা পজেটিভ রোগী। তিন মাসের মধ্যে এই প্রথম একশোর নিচে নেমেছে পজেটিভ রোগীর সংখ্যা। তবে হাসপাতালটির করোনা ইউনিটে এখনো ৫১৩টি বেডে প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী ভোরের কাগজকে বলেন, করোনা রোগী কমে আসায় কমানো হবে করোনা ওয়ার্ডের সংখ্যা। কমেছে মৃতের সংখ্যাও। তবে প্রস্তুতি রাখা হয়েছে আগের মতোই। মোঃ আবদুস সালাম তালুকদার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০১৭১৬-৯৬১৯৪০ ২৬ আগস্ট, ২০২১

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

রামেক হাসপাতালে একদিনে সর্বনিম্ন মৃত্যু

আপডেট টাইম : ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :