ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাখাইনে জাহাজডুবিতে অন্তত ১৮ জন নিহত

রাখাইন প্রদেশের মানাউং শহরে গত সোমবার মিয়ানমার বন্দর কর্তৃপক্ষের একটি জাহাজডুবিতে অন্তত ১৮ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির দমকল বাহিনী বিভাগের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের দৈনিক ইরাবতী।

ইরাবতীর প্রতিবেদেন বলা হচ্ছে, জাহাজডুবির ঘটনায় দমকল বাহিনীর ১০ সদস্যের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল গঠন করা হয়েছে। ‘বুল এলিফ্যান্ট’ নামের ওই জাহাজটিতে মোট ২৫ জন সদস্য ছিল বলেও জানিয়েছে তারা।

দমকল বাহিনীর প্রধান উ থ দার ইরাবতীকে বলেন, ‘বুল এলিফ্যান্ট নামের একটি জাহাজ ২৫ জন যাত্রী নিয়ে মানাউং শহরের লেট পেট তোয়া দ্বীপে একটি লাইট হাউস মেরামতের জন্য যাচ্ছিলেন। যাত্রাপথে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।’

অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে ইরাবতীর প্রতিবেদনে জানানো হচ্ছে, জাহাজডুবির ঘটনায় সাতজন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেন নি।

মিয়ানমার বন্দর কর্তৃপক্ষ বলছে, নিহতরা তাদের কর্মী কি-না তা এত দ্রুত নিশ্চিত হতে পারছেন না তারা। বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ‘জাহাজডুবির কারণ আমরা এখনো জানতে পারিনি। আমাদের একটি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।’

রাখাইনের প্রদেশিক পরিষদের আইনপ্রণেতা উ বো নওয়ে বলেন, ‘আমরা শহরের বাসিন্দাদের কাছ থেকে এটা জানতে পেরেছি যে পানিতে ডুবে থাকা বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। উপকূল থেকে চার মাইল দূরে জাহাজডুবির ঘটনাটি ঘটেছে।’

মানাউং শহরের প্রশাসক উ মিন্ট হ্লেইং বলেন, ‘আমি শুধু এটা জানতে পেরেছি ডুবে যাওয়া ওই জাহাজটিতে ২৫ জন যাত্রী ছিল।’

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

রাখাইনে জাহাজডুবিতে অন্তত ১৮ জন নিহত

আপডেট টাইম : ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :