ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

জসীমউদ্দীন ইতিঃ

ঠাকুরগাঁওয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু রায় (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) ভোরে পঞ্চগড় থেকে তাকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান।

আটক দিপু রায় সদর উপজেলার হরিনারায়নপুর দিঘীডাঙ্গী গ্রামের দিনেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

জানা যায়, সম্প্রতি মেসেঞ্জারে মহানবী (সা.)কে নিয়ে দিপু রায়ের করা একাধিক আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে নেট দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে তার গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

ওসি সরোয়ার আলম খান বলেন, “মহানবী (সা.)কে নিয়ে ফেসবুক মেসেঞ্জারে একাধিক আপত্তিকর মন্তব্যের অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলা থেকে আটক করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :