ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভুরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, অভিযুক্ত যুবক পলাতক

আরিফুল ইসলামঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোর রুম থেকে ১১টি সিলিং ফ্যান চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ সরকার (৫৭) ৩ জুন ২০২৫ তারিখে স্কুলের নতুন ভবনের ৪র্থ তলার স্টোর রুমে ১১টি বিআরবি ব্র্যান্ডের সিলিং ফ্যান সংরক্ষণ করেন। কিন্তু গত ২৩ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে স্টোর রুমে গিয়ে তিনি দেখতে পান, ফ্যানগুলো চুরি হয়ে গেছে।

এ ঘটনায় তিনি সন্দেহভাজন হিসেবে মোঃ শাকিল মিয়া (২১), পিতা- আঃ ছামাদ, সাং-বাগভান্ডার (ঝুঁকিয়া), ইউনিয়ন-ভুরুঙ্গামারীকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রধান শিক্ষক জানান, ধারণা করা হচ্ছে ৩ জুন থেকে ২৩ জুলাইয়ের মধ্যে যে কোনো এক সময়ে অভিযুক্ত যুবক ফ্যানগুলো চুরি করে নিয়ে গেছে।

অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার বলেন, “খবর পেয়ে আমি নিজে গিয়ে স্টোর রুম পরিদর্শন করেছি এবং প্রধান শিক্ষককে আইনের সহযোগিতা নিতে বলেছি।”

এদিকে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ভুরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, অভিযুক্ত যুবক পলাতক

আপডেট টাইম : ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :