ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতার ডিজিটাল সেন্টারের দায়িত্ব গ্রহণ নিয়ে বিতর্ক

আরিফুল ইসলাম জয়ঃ

ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম বাবুর উপজেলা ডিজিটাল সেন্টারের দায়িত্ব গ্রহণ নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি দলীয় প্রভাব খাটিয়ে এ পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

জানা যায়, উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত ‘বিনোদন স্টুডিও’ নামে একটি সুপরিচিত প্রতিষ্ঠান পরিচালনা করেন শরিফুল ইসলাম বাবু। দীর্ঘদিন ধরে তিনি ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা করে আসছেন। অথচ, ডিজিটাল সেন্টারের মতো একটি জনসেবামূলক পদে রাজনৈতিক প্রভাবের কারণে অন্য যোগ্য প্রার্থীরা উপেক্ষিত হচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া নাশকতা মামলায় শরিফুল ইসলাম বাবু গ্রেফতার হন। কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। জামিনের পরও তিনি পূর্বের মতোই ডিজিটাল সেন্টারের দায়িত্ব পালন করছেন, যা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন:
“আমি এখানে নতুন এসেছি, গতকাল ছিলো আমার প্রথম কর্মদিবস। তবে বিষয়টি আমি দেখবো।”

এদিকে স্থানীয় সচেতনমহলের দাবি, ডিজিটাল সেন্টারের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেন দলীয় প্রভাব ও স্বার্থের ঊর্ধ্বে থেকে স্বচ্ছ ও ন্যায্যভাবে পরিচালিত হয়—এটাই এখন সময়ের দাবি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতার ডিজিটাল সেন্টারের দায়িত্ব গ্রহণ নিয়ে বিতর্ক

আপডেট টাইম : ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :