ঢাকা , শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গৃহবধুর রহস্যজনক মৃত্যুঃ অভিযুক্ত স্বামী আটক

অপি মুন্সীঃ

‎মাদারীপুরে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার রাত ৩টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিম আক্তার (২৫) কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ে। অপরদিকে অভিযুক্ত রিয়াদ খান (একেএম আব্দুল্লাহ নোমান) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।

‎ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, বছরখানেক আগে রিয়াদ খানের সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয় মিম আক্তারের। এরপর দুজনে শহরের বিসিক শিল্পনগরী এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। বুধবার রাতে হঠাৎ মিমের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানায় রিয়াদ। খবর পেয়ে পুলিশ ও পরিবারের লোকজন নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশ পাঠানো হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে। এ সময় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এই ঘটনায় তদন্তপূর্বক দোষির বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।

‎নিহতের চাচা মো. খবির হাওলাদার বলেন, আমার ভাতিজির এমন মৃত্যু মেনে নিতে পারছি না। ওর বাবা নেই, ছোটবেলা থেকে আমি মিমকে লালনপালন করে বড় করেছি। এই ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি অপরাধীর বিচার চাই।

‎মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মুঠোফোনে জানান, গৃহবধুর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এছাড়া নিহ- তের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে তদন্ত কমিটির সামনে শিক্ষকদের বাকবিতন্ডা

error: Content is protected !!

গৃহবধুর রহস্যজনক মৃত্যুঃ অভিযুক্ত স্বামী আটক

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :