ঢাকা , শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় এমপি হারুনের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময় সভা

-রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. হারুন অর রশিদের সাথে বৃহস্পতিবার পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. হারুন অর রশিদের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেনের উপস্থাপনায় পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

তিনি বলেন, জুয়া, মাদক, সন্ত্রাস, মাস্তানি চিরতরে বন্ধ করতে হবে। এক এক জনের মতের ভিন্নতা থাকতে পারে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দেশের ক্ষতি, ষড়যন্ত্র ও সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না।

তিনি বলেন, মানুষ ভুল করতে পারে। ভুল থেকে শুধরে নিতে হবে। নেশাকে চিরতরে না বলব। আমরা সবাই চাইলে আজকেই বন্ধ হতে পারে মাদক। ভালো কাজকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এমপি হারুন অর রশিদ আরও বলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। প্রায়োরিটি দিয়ে তার সমাধান করা হবে। পাংশা হাসপাতালের অসংগতি দূর করে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান উন্নয়ন এবং জনসাধারণ যাতে মিনিমাম সেবা পায় তা নিশ্চিত করার দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

সম্মিলিত প্রচেষ্টায় তিনি পাংশাসহ নির্বাচনী এলাকার ৩টি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। মতবিনিময় সভায় পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রাজা,
পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা বিএনপির
যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পাংশা
পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খান, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরদার, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফ খান, পাংশা উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম জাহাঙ্গীর, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল
মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ ও সংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে তদন্ত কমিটির সামনে শিক্ষকদের বাকবিতন্ডা

error: Content is protected !!

পাংশায় এমপি হারুনের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময় সভা

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :