মামুনুর রশিদ মিলনঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক সাংগঠনিক অধিবেশনে এই নতুন নেতৃত্ব নির্বাচন ও ঘোষণা করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা শাখার দায়িত্বশীলদের উপস্থিতিতে এই কমিটি চূড়ান্ত করা হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জুবায়ের হুসাইন সাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমামুল ইসলাম।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের সাংগঠনিক লক্ষ্যমাত্রা অর্জন এবং জেলার ছাত্রসমাজের মাঝে দ্বীনি দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষে এই কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান তারা জেলার সকল সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং একটি আদর্শভিত্তিক ছাত্র সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাবেন।
কমিটি ঘোষণার পর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন। উপস্থিত দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্বের অধীনে মাগুরা জেলা ছাত্রশিবির আরও সুসংগঠিত হবে এবং দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রিন্ট

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
মামুনুর রশিদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 




















