ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দায়িত্ব গ্রহণের পর পরই মানুষের পাশে এমপি মুজিবুর রহমান

আলিফ হোসেনঃ

রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সাংসদ ও জামায়াতেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দায়িত্বভার গ্রহণের পর পরই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।এছাড়াও নির্বাচনে বিজয়ী হবার পর থেকেই তিনি নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে আসছেন।

জানা গেছে,২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে গোদাগাড়ী সরকারি উপজেলা হাসপাতাল ও দুপুরে তানোর উপজেলা সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন। এবং হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং চিকিৎসাসেবার মান আরও বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তিনি চিকিৎসকদের রোগীদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ পরিদর্শনে হাসপাতালের জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের ঘাটতিসহ বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। এমপি মুজিবুর রহমান চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধি, শয্যা বাড়ানো, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহসহ বিভিন্ন সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন। সাংসদ মুজিবুর রহমান বলেন,তারা যখন নির্বাচন করেন তখন একটি দলের প্রতিনিধিত্ব করেন।

কিন্তু  যখন সাংসদ নির্বাচিত হন তখন সকল দল, মত ও শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, তিনি এখন কোনো একটি নিদ্রিষ্ট দলের প্রতিনিধি না তিনি নির্বাচনী জনপদের সকল মানুষের প্রতিনিধি। কাজেই আপনারা আপনাদের যেকোনো সমস্যার কথা নির্ভয়ে তাকে সরাসরি বলতে পারেন।

তিনি আপনাদের পাশে ছিলেন,আছেন আগামিতেও থাকবেন ইনশাল্লাহ।তিনি জানান, গোদাগাড়ী ও তানোরে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। স্থানীয়রা এমপির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এলাকার উন্নয়নে নতুন গতি আশা করছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন; বাজুস

error: Content is protected !!

দায়িত্ব গ্রহণের পর পরই মানুষের পাশে এমপি মুজিবুর রহমান

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :