ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে হৃদয় হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার

মোঃ আলম মৃধাঃ

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারী  সকাল নয়টার দিকে নরসিংদীতে বেলাব থানাধীন ইব্রাহীমপুর টেক হতে মাহমুদাবাদ যাওয়ার পথে কাচা রাস্তা সংলগ্ন পতিত জমিতে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বেলাব থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক বেলাব থানা পুলিশ, নরসিংদী পিবিআই, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ হেফাজতে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মৃতদেহের পরিচয় শনাক্ত করেন এবং পরিবারের লোকজনকে ঘটনাটি অবহিত করেন।

প্রশাসনিক সূত্র জানায়, মৃত মিজান মিয়ার মাথা, চোখ, নাক, কান ও মুখমন্ডল থেতলানো ও বিকৃত অবস্থায় এবং মৃতদেহের পাশে ইট-বালু ও সিমেন্টের তৈরি একটি ভারী কংক্রিট রক্তমাখা অবস্থায় পাওয়া যায়।

বেলাব থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নরসিংদীর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় মৃত মিজান মিয়ার ভাই মোঃ বিল্লাল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে বেলাব থানার মামলা দায়ের করেন, মামলা নং-১২(২)২৩, ধারা-৩০২/২০১/ ৩৪ দঃ বিঃ রুজু করা হয়।

পরবর্তীতে নরসিংদী জেলার পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক এর দিক নির্দেশনায় নরসিংদী ডিবি পুলিশের এসআই মোবারক হোসেন, এসআই জসিম উদ্দিন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) তমাল সরকার, হত্যাকাণ্ডের ঘটনার পর হতে একটানা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত প্রধান আসামী বেলাবো থানার ইব্রাহিমপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে মোঃ রমিজ উদ্দিন (৪৪), জেলা- নরসিংদীকে ২৩ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে নওগা জেলা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ রমিজ উদ্দিন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলে জানান পুলিশ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন; বাজুস

error: Content is protected !!

নরসিংদীতে হৃদয় হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :