মোঃ আলম মৃধাঃ
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারী সকাল নয়টার দিকে নরসিংদীতে বেলাব থানাধীন ইব্রাহীমপুর টেক হতে মাহমুদাবাদ যাওয়ার পথে কাচা রাস্তা সংলগ্ন পতিত জমিতে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বেলাব থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক বেলাব থানা পুলিশ, নরসিংদী পিবিআই, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ হেফাজতে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মৃতদেহের পরিচয় শনাক্ত করেন এবং পরিবারের লোকজনকে ঘটনাটি অবহিত করেন।
প্রশাসনিক সূত্র জানায়, মৃত মিজান মিয়ার মাথা, চোখ, নাক, কান ও মুখমন্ডল থেতলানো ও বিকৃত অবস্থায় এবং মৃতদেহের পাশে ইট-বালু ও সিমেন্টের তৈরি একটি ভারী কংক্রিট রক্তমাখা অবস্থায় পাওয়া যায়।
বেলাব থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নরসিংদীর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় মৃত মিজান মিয়ার ভাই মোঃ বিল্লাল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে বেলাব থানার মামলা দায়ের করেন, মামলা নং-১২(২)২৩, ধারা-৩০২/২০১/ ৩৪ দঃ বিঃ রুজু করা হয়।
পরবর্তীতে নরসিংদী জেলার পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক এর দিক নির্দেশনায় নরসিংদী ডিবি পুলিশের এসআই মোবারক হোসেন, এসআই জসিম উদ্দিন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) তমাল সরকার, হত্যাকাণ্ডের ঘটনার পর হতে একটানা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত প্রধান আসামী বেলাবো থানার ইব্রাহিমপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে মোঃ রমিজ উদ্দিন (৪৪), জেলা- নরসিংদীকে ২৩ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে নওগা জেলা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ রমিজ উদ্দিন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলে জানান পুলিশ।
প্রিন্ট

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 





















