ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর-১ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরিফুর রহমান দোলন

-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা–বোয়ালমারী–মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন মোহাম্মদ আরিফুর রহমান (দোলন)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন।

এর আগে মনোনয়নপত্র যাচাইয়ের সময় জমা দেওয়া পাঁচ হাজার ভোটারের তালিকায় দুইজন ভোটারের তথ্যগত ত্রুটির কথা উল্লেখ করে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন দোলন। শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মোহাম্মদ আরিফুর রহমান দোলন ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন।

দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত আরিফুর রহমান দোলন বর্তমানে দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস ২৪ ডটকম ও সাপ্তাহিক এই সময়-এর সম্পাদক। অতীতে তিনি প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময় পত্রিকা ও বাংলাভিশন টেলিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য।

এ ছাড়া তিনি সমাজসেবামূলক সংগঠন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

ফরিদপুর-১ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরিফুর রহমান দোলন

আপডেট টাইম : ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
নিজস্ব প্রতিনিধি :